তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বিবিসির খবরে বলা হয়, আসিফ আলী জারদারি বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানান, বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ইসলামাবাদ।

পাকিস্তানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ আঞ্চলিক পরিসরে আরও ‘ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাভিত্তিক সম্পৃক্ততা’ গড়ে তুলতে সহায়ক হবে।

অন্যদিকে রয়টার্সর প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে বিজয় নিশ্চিত করায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বাংলাদেশের জনগণকেও সফল নির্বাচন আয়োজনের জন্য শুভেচ্ছা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ লেখেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে বড় ধরনের বিজয়ের জন্য তিনি তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন। পাশাপাশি দুই দেশের ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যে যৌথভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970