ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫৫৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা ৫৫৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি জানায়, যৌথ হামলায় দেশের অন্তত ১৩১টি কাউন্টি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, মানবিক মিশনের আওতায় ত্রাণ কার্যক্রম কোনো বাধা ছাড়াই অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে এবং দেশব্যাপী এক লাখের বেশি কর্মী সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

সংস্থাটি আরও জানায়, মানবিক সহায়তা, জরুরি সেবা ও মনোসামাজিক সহায়তা প্রদানের জন্য প্রায় ৪০ লাখ স্বেচ্ছাসেবকের একটি নেটওয়ার্ক প্রস্তুত রাখা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970