গুরুতর আহত মোজতবা খামেনি, আছেন অচেতন অবস্থায়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতৃত্বে আলোচিত ব্যক্তি মোজতবা খামেনি গুরুতর আহত হয়ে বর্তমানে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যম দাবি করেছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, তাকে ইরানের কোম শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অচেতন থাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে একটি গোপন নথি উপসাগরীয় আরব দেশগুলোর কাছে পাঠানো হয়েছে। ওই নথিতে উল্লেখ করা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তথ্যানুসারে মোজতবা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় কোম শহরে চিকিৎসাধীন রয়েছেন। তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এটিই প্রথম বিস্তারিত তথ্য বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন তার বাবা এবং দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, তার দাফনের প্রস্তুতি চললেও মৃত্যুর দীর্ঘ সময় পার হলেও এখনো তাকে সমাহিত করা হয়নি।

এদিকে চলমান সংঘাত প্রশমনে যুক্তরাষ্ট্র ইরানের কাছে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। পাল্টা শর্ত হিসেবে ইরান স্থায়ীভাবে সংঘাত বন্ধ, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে শুল্ক আদায়ের অনুমতি, দেশ পুনর্গঠন এবং লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা বন্ধের দাবি জানিয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970