ইরানের সঙ্গে ২ সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা যুক্তরাষ্ট্রের জন্য একটি 'বিজয়'

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ এএম

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের জন্য একটি 'বিজয়' হিসেবে বিবেচনা করা হচ্ছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, “এটি যুক্তরাষ্ট্রের একটি বিজয়, যা প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের শক্তিশালী সামরিক বাহিনী সম্ভব করেছে।”

তিনি আরও দাবি করেন, ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর সময় থেকেই ট্রাম্প প্রশাসন ধারণা করেছিল এটি চার থেকে ছয় সপ্তাহের একটি অভিযান হতে পারে। তবে ৩৮ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের মূল সামরিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে।

লেভিট জানান, সামরিক সফলতার কারণে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ কূটনৈতিক চাপ তৈরি করতে পেরেছে। এর ফলে এখন একটি আলোচনার সুযোগ তৈরি হয়েছে, যা দীর্ঘমেয়াদি শান্তির পথ খুলে দিতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, এই প্রক্রিয়ার অংশ হিসেবে পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠার সক্ষমতাকে কখনো অবমূল্যায়ন করা উচিত নয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970