ইসরায়েলের ধ্বংস চেয়ে দেওয়া পোস্ট মুছে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট মুছে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বিষয়টি জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, গত ৮ তারিখ লেবাননে ইসরায়েলি হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের তীব্র সমালোচনা করে একটি পোস্ট দেন খাজা আসিফ। পরে সেই পোস্টটি আর পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়।

পোস্টে তিনি ইসরায়েলকে “মানবতার জন্য অভিশাপ” বলে উল্লেখ করেন এবং গাজা, ইরান ও লেবাননে চলমান হামলায় সাধারণ মানুষের মৃত্যু নিয়ে কঠোর ভাষায় সমালোচনা করেন।

তিনি আরও লিখেছিলেন, ইসরায়েলকে ধ্বংসের দিকে ধাবিত করার মতো পরিস্থিতির জন্ম দিয়েছে আন্তর্জাতিক নীতি ও ইতিহাস।

তার এই মন্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’র কঠোর প্রতিক্রিয়া জানান। তারা এটিকে উসকানিমূলক ও অগ্রহণযোগ্য বক্তব্য হিসেবে আখ্যা দেন।

পরবর্তীতে ওই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলা হয়েছে বলে নিশ্চিত করে টাইমস অব ইসরায়েল। সূত্র: টাইমস অব ইসরায়েল

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970