ইসরায়েলে আবারও রকেট হামলা করল লেবাননের যোদ্ধারা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ এএম

ছবি: সংগৃহীত

লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরের ক্রায়োট উপকণ্ঠে পাঁচটি রকেট নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। খবর দ্য টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, লেবানন থেকে ছোড়া কিছু রকেট আকাশেই প্রতিহত করা হয়েছে। বাকি রকেটগুলো খোলা এলাকায় আঘাত হানে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উত্তর সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সূত্র ও ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় আবু তামাম স্কুলের কাছে ড্রোন হামলায় দুই ভাই নিহত হন। এই হামলাকে গত অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা সিটিতেও নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। টানেল স্ট্রিট এলাকায় একটি গাড়িতে হামলায় আহত এক ব্যক্তি পরে মারা যান।

এছাড়া মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরের পূর্ব দিকে ইসরায়েলি সামরিক যান থেকে সালাহ আল-দিন সড়কের দিকে গুলি চালানো হলে অন্তত চারজন আহত হন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970