মিনায় চলছে হজযাত্রীদের জন্য অস্থায়ী তাঁবু তৈরির কাজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৬ এএম

ছবি: সংগৃহীত

চলতি বছরের পবিত্র হজকে সামনে রেখে সৌদি আরবের মিনা প্রান্তরে হাজিদের আবাসনের জন্য তাঁবু নির্মাণের কাজ শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লক্ষ লক্ষ হাজির থাকার জন্য অস্থায়ী এই বিশাল তাঁবু নগরী গড়ে তুলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিনা এলাকায় এখন চলছে শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু স্থাপন, চলাচলের রাস্তা সংস্কার এবং উন্নত পয়োনিষ্কাশন ব্যবস্থার কাজ। পাশাপাশি হাজিদের স্বাস্থ্য ও জরুরি প্রয়োজন বিবেচনায় পর্যাপ্ত চিকিৎসা ক্যাম্প, জরুরি সহায়তা কেন্দ্র এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা রাখা হচ্ছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, এবার হজ ব্যবস্থাপনায় ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ভিড় ব্যবস্থাপনা পদ্ধতি এবং ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হয়েছে। এতে করে হাজিদের চলাচল আরও নিরাপদ ও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ হাজিদের সুবিধার্থে পরিবহন রুট এবং বিশ্রামস্থলগুলো নতুনভাবে সাজানো হয়েছে।

এছাড়া প্রতিটি তাঁবু ও স্থাপনার মান এবং নিরাপত্তা কঠোরভাবে পরীক্ষা করা হচ্ছে। হাজিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ও কর্মীদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, যাতে তারা দায়িত্ব আরও দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে পারেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970