সৌন্দর্য নিয়ে ঈর্ষা, নিজের সন্তানসহ ৪ শিশুকে হত্যা করলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের হরিয়ানায় সৌন্দর্যের প্রতি অস্বাভাবিক ঈর্ষা থেকে চারটি শিশুকে হত্যার অভিযোগে পুনম নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১ ডিসেম্বর) পানিপথের নৌলথা গ্রামে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে ৬ বছর বয়সী বিধিকে পানিতে ডুবিয়ে হত্যার পর বিষয়টি সামনে আসে।

পুলিশ জানায়, অনুষ্ঠানে ভাতিজি বিধিকে দেখে পুনমের মনে হয়, শিশুটি তার চেয়ে বেশি সুন্দরী। ওই হিংসার কারণেই তিনি স্টোররুমে রাখা পানিভর্তি চৌবাচ্চায় শিশুটিকে ডুবিয়ে হত্যা করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

তদন্তে উঠে আসে আরও ভয়াবহ তথ্য। জিজ্ঞাসাবাদে পুনম স্বীকার করেন, গত দুই বছরে তিনটি শিশুকে একইভাবে হত্যা করেছেন তিনি। ২০২৩ সালে প্রথমে ননদের মেয়েকে হত্যা করেন। এরপর ঘটনাটি দেখে ফেলায় নিজের ছেলেকেও হত্যা করেন তিনি। চলতি বছরের আগস্টে সিওয়া গ্রামে আরেকটি মেয়েশিশুকে ‘সুন্দর’ মনে হওয়ায় হত্যা করেন।

পুলিশ বলছে, সব হত্যার ধরন একই- পানিভর্তি চৌবাচ্চায় ডুবিয়ে শিশুদের হত্যা করা। ছোট, সুন্দর এবং সাজগোজ করা মেয়েদের প্রতি তার তীব্র ঈর্ষাই এই নৃশংসতার মূল কারণ ছিল। পুনমের স্বীকারোক্তির আগে এসব মৃত্যু দুর্ঘটনা বলে ধরে নেওয়া হয়েছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970