সারাদেশে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে গড় ভোটার উপস্থিতি দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

ইসির পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক জানান, দেশের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ হার নির্ধারণ করা হয়েছে। কয়েকটি বিচ্ছিন্ন কেন্দ্রের চূড়ান্ত তথ্য এখনো না এলেও সার্বিক ভোটের হার ৫৯.৪৪ শতাংশেই রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটের হার প্রায় ১৮ শতাংশ বেশি। কমিশনের কর্মকর্তারা মনে করছেন, তুলনামূলকভাবে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জোরদার প্রশাসনিক প্রস্তুতির কারণে ভোটার উপস্থিতি বেড়েছে।

গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, ২১০টি আসনে বেসরকারিভাবে জয় পেয়ে সরকার গঠনের পথে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭২টি আসন। স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা জয় পেয়েছেন ৭টি আসনে। এখনো ১০টি আসনের ফল ঘোষণা বাকি রয়েছে। এছাড়া এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

কেন্দ্রভিত্তিক বিস্তারিত পরিসংখ্যান শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970