বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

ছবি: সংগৃহীত

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসেই ব্যস্ত সূচিতে মাঠে নামছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। স্বাধীনতার শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে তার দিনের কর্মসূচি শুরু হবে।

এরপর বিকেলে সচিবালয়ে তার সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সচিবদের বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

গতকাল (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। এর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করেছে। জোটের শরিকরা আরও তিনটি আসন পেয়েছে। প্রায় দুই যুগ পর আবারও বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্বে নিয়োজিত হলো।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970