মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বুধবার বিকেলে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

বিকেল ৩টায় নবগঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদের অফিস ও বৈঠক নিয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে কর্মসূচি শুরু করবেন।

বিএনপি মিডিয়া সেলের শায়রুল কবির খান জানান, সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে উপস্থিত হয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। দুপুরের খাবারের পর বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ করান। একই অনুষ্ঠানে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ নেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970