দেশে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৭৬ লাখ, নতুন যুক্ত ১৩ লাখের বেশি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের হালনাগাদ শেষে দেশে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। রোববার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, “বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন, এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।”

তিনি জানান, চলতি হালনাগাদে নতুনভাবে যুক্ত হয়েছেন ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার। এই তথ্য অনুযায়ী, ভোটার তালিকায় ধারাবাহিকভাবে বৃদ্ধি অব্যাহত রয়েছে।

ইসি সচিব আরও বলেন, “দাবি-আপত্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নতুন সংযোজিত ভোটারদের ক্ষেত্রেই দাবি-আপত্তি প্রযোজ্য হবে, কারণ পুরনোদের তথ্য ইতোমধ্যেই নিশ্চিত।”

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১৮ নভেম্বর। এ তালিকা দিয়েই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970