সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, আটক ২৭

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (ভোর রাতে) মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির সদস্যরা তাদের আটক করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোর ৪টার দিকে সীমান্ত এলাকা দিয়ে পাসপোর্ট ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন পুরুষ, ১২ জন নারী, পাঁচজন শিশু ও তৃতীয় লিঙ্গের দু’জনসহ মোট ২৭ জনকে আটক করা হয়।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটক ব্যক্তিরা বিভিন্ন সময়ে পাসপোর্টবিহীনভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন। পরে বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে ফেরার চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের আটক করে।

তিনি আরও জানান, আটককৃতদের পরিচয়, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশি নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের জন্য আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970