হাসনাতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ এএম

হাসনাতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী। ছবি: সংগৃহীত

কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহিদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। দলীয় কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানান।

রোববার রাতে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন সাইফুল ইসলাম শহিদ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ তায়ালা যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু অবিচল থাকার তৌফিক দান করেন।’

এ বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম শহিদ বলেন, সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলেও দেবিদ্বারের মানুষের পাশে থাকতে পারলে নিজেকে কৃতজ্ঞ মনে করবেন বলে জানান তিনি। পাশাপাশি দলের কর্মীদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং তাদের উত্তম প্রতিদান কামনা করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970