কুড়িগ্রাম-৪ আসনে 

জামায়াত প্রার্থীর নামে তথ্য গোপনের অভিযোগ করলেন ভাতিজা

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম

বামে জামায়াতে ইসলামীর প্রার্থী মুস্তাফিজুর রহমান মোস্তাক, ডানে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুর রহমানের ছেলে ডা. মোহাম্মদ আলী। ছবি : মনোযোগ প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর, চিলমারী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ উঠেছে।

এ নিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুর রহমানের ছেলে ডা. মোহাম্মদ আলী।

অভিযোগ সূত্রে জানা গেছে, মুস্তাফিজুর রহমান তার দাখিলকৃত হলফনামায় একটি সক্রিয় ও চলমান বাণিজ্যিক লাইসেন্সের তথ্য গোপন করেছেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক প্রদত্ত বীজ ও সার ডিলার লাইসেন্স নম্বর ৮২৭, যা কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী বাজারে অবস্থিত। সে-টি কার্যকর ও সচল থাকা সত্ত্বেও আয় ও সম্পদের বিবরণীতে গোপন রাখা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের নথিতে আরও বলা হয়, ওই লাইসেন্সের মাধ্যমে নিয়মিত আর্থিক লেনদেন ও আয় অর্জনের সুযোগ থাকা সত্ত্বেও তা হলফনামায় অন্তর্ভুক্ত না করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ধারা ৪৪ (২)-এর লঙ্ঘন। নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থী যদি হলফনামায় মিথ্যা তথ্য প্রদান বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখে, তাহলে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

অভিযোগকারী ডা. মোহাম্মদ আলী বলেন, জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ দিয়েছি। কেননা তিনি তথ্য গোপন করেছেন। একজন সচেতন নাগরিক হিসেবে এই তথ্য সরকারকে জানানো উচিত বলে করায় তিনি তা ইসিকে জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মুস্তাফিজুর রহমান মোস্তাক সারের লাইসেন্স রয়েছে স্বীকার করে বলেন, আমি হলফনামায় ব্যবসা উল্লেখ করেছি। কিন্তু ভুলবসত ডিলারের কাগজপত্র দেয়া হয়নি। তবে, শুনানিতে ডকুমেন্টস দেওয়া হবে বলে জানান মোস্তাক। রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী জানান, মোস্তাকের নামে বিএডিসি সার ও বীজের লাইসেন্স আছে।

নির্বচানী শুনানি ৫৫৫নং আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, জামায়াত ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক ও বিএনপি প্রার্থী আজিজুর রহমান তারা সম্পর্কে আপন দুই ভাই।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970