জামালপুরে রেলপথ অবরোধ করে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

ছবি: সংগৃহীত

জামালপুরে নবগঠিত শহর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে প্রায় এক ঘণ্টা আটকে থাকে। ফলে এ রুটে চলাচলকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের ফিসারি মোড় এলাকায় জামালপুর–দেওয়ানগঞ্জ রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীরা জানান, কমিটি আগেই গঠনের কথা থাকলেও গত বছরের ২৪ ডিসেম্বর জামালপুর শহর ও সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের দুটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অভিযোগ করা হয়, ওই কমিটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা পদ পেয়েছেন, অথচ ছাত্রদলের ত্যাগী ও দীর্ঘদিনের আন্দোলনরত নেতাকর্মীরা পদবঞ্চিত হয়েছেন।

তারা আরও বলেন, গত ১৭ বছর ধরে যারা রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তাদের নামও কমিটিতে রাখা হয়নি। অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানিয়ে তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পদবঞ্চিত নেতারা।

পরে দুপুর ১টার দিকে পুলিশ প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা রেলপথ অবরোধ প্রত্যাহার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970