জামালপুর জোন বাফুফে অ-১৭ জাতীয় ফুটবল লীগ ২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ

মো. ইব্রাহিম খান (টিটু), জামালপুর জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:২৮ পিএম

জামালপুর জোন বাফুফে অ-১৭ জাতীয় ফুটবল লীগ ২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ। ছবি: মনোযোগপ্রকাশ

জামালপুর (শীতলক্ষ্যা জোন) বাফুফে অ-১৭ জাতীয় ফুটবল লীগ ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি ২০২৬) দুপুর ২টায় জামালপুর জেলা স্কুল মাঠে আয়োজিত এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় জামালপুর জেলা ফুটবল দল ও শেরপুর জেলা ফুটবল দল।

নির্ধারিত সময়ের খেলায় উভয় দল গোলশূন্য থাকায় ম্যাচের ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। টাইব্রেকারে ৫–৪ গোলে শেরপুর জেলা দলকে পরাজিত করে জামালপুর জেলা দল জামালপুর জোনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউসুপ আলী, জেলা প্রশাসক, জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঈদ হাসান কানন, নির্বাহী সদস্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও চেয়ারম্যান, বাফুফে অ-১৭ জাতীয় ফুটবল লীগ কমিটি; ড. চৌধুরী মোঃ যাবের, পুলিশ সুপার, জামালপুর এবং অ্যাডভোকেট আলী ইমাম তপন, সভাপতি, টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুবুর রহমান মানিক, সহ-সভাপতি, জামালপুর ফুটবল এসোসিয়েশন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক।

উল্লেখ্য, সারাদেশকে ৮টি জোনে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে বাফুফে অ-১৭ জাতীয় ফুটবল লীগ। প্রতিটি জোনের চ্যাম্পিয়ন দল পরবর্তীতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970