জেলা জামায়াত আমিরের গাড়িতে অস্ত্রের প্রমাণ মেলেনি, আটক কর্মীদের ছেড়ে দিয়েছে পুলিশ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম

ছবি: সংগৃহীত

মেহেরপুরে জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খানের গাড়ি তল্লাশী করে আটক করা তিনজনকে সোমবার সন্ধ্যায় ছেড়ে দিয়েছে পুলিশ। সেনাবাহিনী প্রথমে হোটেল বাজার মোড়ে জামায়াতের নির্বাচনী জনসভায় যাওয়ার পথে তাদের আটক করে। উদ্ধারকৃত মালামাল পরিদর্শনের পর দেখা গেছে, এগুলো কোনো অস্ত্র নয়, বরং মানুষের ব্যবহারের প্রয়োজনীয় সরঞ্জাম।

এ ঘটনায় আটককৃতরা হলেন সোহেমেহেরপুর, জামায়াত, পুলিশ, তল্লাশি, মুক্তিল রানা, সেলিম রেজা ও সাহারুল ইসলাম। জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাও. রুহুল আমিন সংবাদ সম্মেলনে বলেন, “সমাবেশে ব্যবহৃত ইলেকট্রিক পণ্য ও কিছু ওয়াকিটকি নিয়ে তিনজনকে আটক করা হয়েছিল। একজন সাংবাদিকও ছিলেন তাদের মধ্যে। পরে পুলিশ নিশ্চিত হয় যে এগুলো অস্ত্র নয়, তাই তাদের ছেড়ে দেওয়া হয়।”

তিনি আরও বলেন, “জামায়াতের আমির মেহেরপুরের নির্বাচনী জনসভায় উপস্থিত থাকায় পুলিশের সঙ্গে যোগাযোগ বিলম্ব হয়েছিল, এজন্য তাদের আগে ছেড়ে দেওয়া সম্ভব হয়নি। পুলিশকে এ বিষয়ে দুঃখ প্রকাশ করা উচিত।”

মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম বলেন, “উদ্ধারকৃত মালামালগুলো সমাবেশে ব্যবহারের জন্য আনা হয়েছিল এবং সেখানে কোনো প্রাণঘাতী অস্ত্র ছিল না। নিশ্চিত হওয়ার পরই তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে।”

এর আগে সকালে এই ঘটনায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। মেহেরপুর জেলা জামায়াতের নেতৃবৃন্দও এই বিভ্রান্তির কারণে হতাশা প্রকাশ করেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970