নরমাল ডেলিভারিতে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, এলাকায় চাঞ্চল্য

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৪:০৮ পিএম

ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রসবকালে তিন ছেলে ও দুই মেয়ে—মোট পাঁচ নবজাতক জন্ম নেয়।
দুর্ভাগ্যবশত, জন্মের কিছুক্ষণ পর রাত ১১টায় এক ছেলে ও এক মেয়ে মারা যান। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার সাইপাড়া গ্রামে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মা রেশমা খাতুন বর্তমানে সুস্থ আছেন। তবে জীবিত থাকা তিন নবজাতক কিছুটা দুর্বল হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণ ও বিশেষ যত্নে রাখা হয়েছে।

হঠাৎ একসঙ্গে পাঁচ সন্তানের জন্মের খবর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা হাসপাতালে ভিড় করছেন মা ও সন্তানদের দেখার জন্য।

আসিব হোসেন সবুজ জানিয়েছেন, তিনি দৈনিক ৪৪৫ টাকা মজুরিতে কাজ করেন। অর্থনৈতিকভাবে অস্বচ্ছল হওয়ায় সন্তানদের চিকিৎসা ও লালন-পালনের খরচ বহন করা তার পক্ষে কঠিন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন এবং বিত্তবানদের নিকট আর্থিক সহায়তার আবেদন করেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970