কুমিল্লায় স্বামীর সামনে থেকে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গেপ্তার ৩

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলায় স্বামীর কাছ থেকে জোরপূর্বক এক গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গত বুধবার রাতে পৌর এলাকার কৃষি কলেজের কাছাকাছি এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার পর শুক্রবার অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন কামাল হোসেন (২২), শরীফুল ইসলাম (২৩) ও সিয়াম (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে হোমনা সদরে ভাড়া বাসায় বসবাস করতেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা একটি অটোরিকশায় করে তিতাস উপজেলায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে কৃষি কলেজ এলাকায় পৌঁছালে একটি পক্ষ দুইটি মোটরসাইকেলে তাদের গতিরোধ করে।

পরে দুর্বৃত্তরা দম্পতিকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তারা স্বামীকে আলাদা করে আটকিয়ে রাখে এবং ভুক্তভোগী গৃহবধূকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এরপর ওই নারীর ওপর সংঘবদ্ধভাবে নির্যাতনের ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল ঘটনাটিকে চরম বর্বরতা হিসেবে উল্লেখ করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে।

নারী নেত্রী আলেয়া বেগম বলেন, এটি সভ্য সমাজে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও নৃশংস ঘটনা। দোষীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি দিতে হবে।

কুমিল্লা এইডের নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী বলেন, এটি অত্যন্ত জঘন্য ও উদ্বেগজনক ঘটনা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।

তদন্ত কর্মকর্তা ও হোমনা থানার উপপরিদর্শক আনিস উদ্দিন জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মূল অভিযুক্ত আশিকুর রহমানসহ তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ভুক্তভোগীর বক্তব্যের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970