ভ্যানিটি ব্যাগে ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়লেন দুই বেয়াইন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:২৪ পিএম

ছবি: সংগৃহীত

বগুড়ায় ইয়াবা লেনদেনের সময় অভিযান চালিয়ে সম্পর্কে বেয়াইন দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে বগুড়া শহরের চকযাদু ক্রস লেন এলাকার বিআরটিসি মার্কেটের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বাসিন্দা বুলবুলি বেগম (৪৫) এবং বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার নাজমা বেগম (৩৮)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সম্পর্কে একে অপরের বেয়াইন।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে দুই নারীকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বুলবুলি বেগম তার বেয়াইন নাজমা বেগমের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করতে বগুড়ায় এসেছিলেন। মাদকের চালান হস্তান্তরের সময় ডিএনসির সদস্যরা অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970