জামায়াত পাস কইরা ফেলবো… আমি বিষ খাইয়্যাম: ফজলুর রহমান

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৯:৫০ এএম

অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে জামায়াত প্রার্থী জিতলে এবং তারা সরকার গঠন করলে তিনি ‘বিষ খেয়ে আত্মহত্যা করবেন।’ শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলেন দেখি… রাজাকারের পক্ষে হাত তুলেন দেখি… একটা হাতও ওঠে না। তারপরও তারা নাকি নির্বাচন করে সরকার গঠন করবে! এ এলাকায় তারা পাস করে ফেলবে… আমি বিষ খাইয়্যাম।”

ফজলুর রহমান দাবি করেন, যাদের তিনি ‘রাজাকার’ বলে উল্লেখ করছেন, তারা অতীতে বিএনপির সহায়তায় বেঁচে ছিল। অথচ এখন তারাই বিএনপিকে ‘চাঁদাবাজ, ধান্দাবাজ, চোর-বাটপার’ বলে সমালোচনা করছে। তাদের আচরণকে তিনি অকৃতজ্ঞতা, মুনাফেকী ও বেইমানি হিসেবে উল্লেখ করেন।

নিজেকে ‘আদর্শিক লড়াইয়ের প্রার্থী’ আখ্যা দিয়ে তিনি বলেন, তার ভোট চাওয়ার ক্ষেত্র শুধু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিএনপি ও জিয়াউর রহমান–খালেদা জিয়া–তারেক রহমানের সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সব ধর্মের ভোটারের কাছেই সমানভাবে ভোট চান। দেশের স্বাধীনতা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার লক্ষ্যেই হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে ফজলুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970