ফিফা জাদুঘরে স্থান পেল বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:২৮ পিএম

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে এবার জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই গর্বের খবরটি জানিয়েছে জাতীয় দলের জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান দৌড়।

ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। তারা গর্বের সঙ্গে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি এখন জুরিখের ফিফা জাদুঘরে প্রদর্শিত হচ্ছে।

বিশ্বকাপের প্রথম আসর থেকে শুরু করে বিভিন্ন দেশের কিংবদন্তি ও আইকনিক জার্সির সঙ্গে এবার যুক্ত হলো বাংলাদেশের লাল-সবুজ জার্সি। জাদুঘরের “লেজেন্ডস ওয়াল”-এ প্রথমবারের মতো জায়গা পেল বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এই জার্সি।

প্রতিষ্ঠানটি আরও জানায়, এটি বাংলাদেশ ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অর্জনের অংশ হতে পেরে তারা গর্বিত বলেও উল্লেখ করেছে দৌড়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970