ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে গেল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:১২ এএম

ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশ। ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় অর্জনের পর ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ১৮০ নম্বরে উঠে এসেছে। এর আগে বাংলাদেশ ছিল ১৮৩ নম্বরে।

বুধবার রাতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এ তথ্য প্রকাশ করা হয়।

২২ বছরের অপেক্ষা ভেঙে শেখ মোরসালিনের দারুণ এক গোলের মাধ্যমে ভারতের বিরুদ্ধে ১-০ গোলে জয় নিয়েছে বাংলাদেশ। ভারতের অবস্থান ছিল বাংলাদেশ থেকে ৪৬ ধাপ উপরে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে মাঠে নেমে বাংলাদেশ মাঠ ছেড়েছে জয়ের সঙ্গে।

এর আগে ১৩ নভেম্বর নেপালের সঙ্গে ম্যাচে দুটি গোলের লিড নিয়েও শেষ মুহূর্তে ২-২ ড্রতে শেষ হয় ম্যাচ। সেই সময়ে নেপাল ছিল বাংলাদেশের চেয়ে তিন ধাপ এগিয়ে।

নতুন র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ পেয়েছে ১৭.১৩ রেটিং পয়েন্ট, যা যোগ হয়ে মোট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯১১.১৯। এর আগে গত মাসে পয়েন্ট ছিল ৮৯৪.০৬।

ভারতের জন্য এটি বড় ধাক্কা; তারা ৬ ধাপ পিছিয়ে ১৩৬ থেকে ১৪২ নম্বরে নেমেছে। নেপালও দুই ধাপ পিছিয়েছে (১৮২)। শীর্ষস্থান অপরিবর্তিত—স্পেন। দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা, তৃতীয় ফ্রান্স, এবং চতুর্থ ইংল্যান্ড।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970