খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) জানাজার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম মো. নিরব হোসেন (৫৬)। তিনি জানাজায় অংশগ্রহণের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলে মানুষের ব্যাপক ভিড় থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানান, নিহত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। তার কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্রের ছবির সঙ্গে মরদেহের চেহারার মিল পাওয়া গেছে।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, মো. নিরব হোসেনের বাবার নাম মতিউর রহমান মিঞা। তার বর্তমান ঠিকানা রাজধানীর শান্তিনগর থানার ১৭৪ বড় মগবাজার, ডাক্তার গলি। স্থায়ী বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970