কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১০:৫১ এএম

ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া মা হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই সুখবরটি জানান। অভিনেত্রীর ঘর আলো করে জন্ম নিয়েছে একটি কন্যাসন্তান। নাদিয়ার স্বামী সালমান আরাফাতও বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত।

সামাজিক মাধ্যমে বেবি বাম্প ফটোশুটের একটি ছবি শেয়ার করে নাদিয়া লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে উঠেছে। আমাদের সংসারে এসেছে কন্যাসন্তান। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন এবং তার জীবন ভালোবাসা ও সুখে পরিপূর্ণ করে তোলেন।’

কন্যাসন্তানের নাম জানিয়ে তিনি আরও লেখেন, তাদের মেয়ের নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ। সন্তানটির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। তবে কবে তিনি মা হয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি।

এর আগে ২০২৪ সালের ২১ জুন সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন সালহা খানম নাদিয়া। সালমান আরাফাত নিয়মিত নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন।

২০০৮ সালে টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন নাদিয়া। দীর্ঘ দেড় দশক ধরে তিনি বিজ্ঞাপন, নাটক, শর্টফিল্ম ও মিউজিক ভিডিওতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। পাশাপাশি ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’, ‘রেডরাম’ ও ‘একটি খোলা জানালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। কলকাতার সিনেমা ‘সুনেত্রা সুন্দরম’-এও তাকে দেখা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970