এবার নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:১৮ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। একই সঙ্গে ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদরদপ্তরও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানানো হয়েছে।
সোমবার (০২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানায় বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি ও মেহের নিউজ তাদের প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির বিমান বাহিনী প্রধানের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনী দাবি করে, ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের দপ্তর’ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
এ হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।