আবারও দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৮:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে জানায়, তারা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নতুন প্রজন্মের ধ্বংসাত্মক ড্রোনের একটি বহর পাঠিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, গত কয়েক ঘণ্টায় বিপুল সংখ্যক ড্রোন দিয়ে ঘাঁটিগুলোতে ধারাবাহিকভাবে আঘাত হানা হয়েছে এবং এই হামলা আরও কয়েক ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস জানিয়েছে, তাদের এই অভিযান শুধু কুয়েতেই সীমাবদ্ধ নয়। নতুন প্রজন্মের শক্তিশালী ক্ষেপণাস্ত্র উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরেও আঘাত হানছে।

সংগঠনটি আরও জানায়, ইসরায়েলের প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত বেন গুরিয়ন বিমানবন্দরসহ হাইফা ও তেল আবিবের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও বড় ধরনের হামলা চালানো হয়েছে।

তবে এই হামলার পর এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে ওয়াশিংটন বা ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

তেহরান দাবি করেছে, কুয়েতে যে দুটি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, সেগুলো থেকে ইরানের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও সামরিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970