ইরানে প্রায় ২০ হাজার বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৯:০১ পিএম

ছবি: সংগৃহীত

ইরানজুড়ে চলমান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় প্রায় ২০ হাজার বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি।

মানবিক সহায়তা সংস্থাটি জানিয়েছে, তাদের প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে যে সারা দেশে অন্তত ১৯ হাজার ৭৩৪টি বেসামরিক স্থাপনা ক্ষতির মুখে পড়েছে।

ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে হাসপাতাল, স্কুলসহ বিভিন্ন ত্রাণ সহায়তা কেন্দ্র রয়েছে। সংস্থাটির তথ্যমতে, হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে ৭৭টি চিকিৎসা কেন্দ্র এবং ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

এছাড়া ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত ১৬টি স্থাপনাও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970