ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর তেলের দাম কমলো ১৬ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১০:১৪ এএম

ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। বিষয়টি মঙ্গলবার রাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪.৫৯ ডলারে নেমে এসেছে। একইভাবে ব্রেন্ট ক্রুড তেলের দামও প্রায় ১৫ শতাংশ কমে ৯২.৩৫ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, এই পরিস্থিতি হরমুজ প্রণালীর পুনরায় খোলার সঙ্গে সরাসরি জড়িত। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।

যুদ্ধবিরতির ঘোষণার পরপরই বাজারে দ্রুত প্রতিক্রিয়া দেখা গেছে—তেলের দাম কমেছে, বন্ডের মূল্য বেড়েছে এবং মার্কিন শেয়ারবাজারে উত্থান হয়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন, সাম্প্রতিক অস্থিরতার পর তেলের সরবরাহ আবার স্বাভাবিক হতে পারে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পতনের পরও তেলের দাম ফেব্রুয়ারির শেষের তুলনায় এখনও তুলনামূলকভাবে বেশি রয়েছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে যুদ্ধবিরতির ঘোষণা আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এর আগে ইরানের তেলক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হামলা এবং পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালীর বন্ধ হওয়ার হুমকি বাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেছিল। তথ্যসূত্র: রয়টার্স

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970