নৌ অবরোধ করতে এলে যুক্তরাষ্ট্র পস্তাবে: ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৪ এএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, কোনো ধরনের নৌ অবরোধ আরোপের চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা অনিবার্য হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকির প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

মোহসেন রেজাই বলেন, অতীতে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র যে ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছিল, তা প্রমাণ করে এই অঞ্চলে ইরানের কৌশলগত অবস্থান অত্যন্ত শক্তিশালী। তার মতে, ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র সফল হতে পারবে না।

তিনি আরও দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীর কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ ও অপ্রকাশিত সামরিক সক্ষমতা রয়েছে, যা যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। ফলে নৌ অবরোধের মতো পদক্ষেপ বাস্তবায়ন করা সম্ভব হবে না।

সাবেক আইআরজিসি প্রধান মোহসেন রেজাই বলেন, ইরানকে শুধু হুমকি বা রাজনৈতিক বক্তব্য দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। তিনি ইঙ্গিত দেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970