এপস্টিনের মৃত্যুর আগে লেখা ‘সুইসাইড নোট’ প্রকাশ করল মার্কিন আদালত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:২১ পিএম

ছবি: সংগৃহীত

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের মৃত্যুর আগের লেখা বলে দাবি করা একটি ‘সুইসাইড নোট’ প্রকাশের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। দেশটির বিচার বিভাগের এক বিচারক এই নথি জনসমক্ষে আনার নির্দেশ দেন।

নথি অনুযায়ী, ২০১৯ সালের জুলাই মাসে আত্মহত্যার চেষ্টার এক মাস আগে এপস্টিন একটি হাতে লেখা নোট রেখে গিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। নোটের এক অংশে লেখা ছিল, এক মাস ধরে চলা তদন্তে কিছুই পাওয়া যায়নি। আরেক অংশে তিনি লিখেছেন, নিজের বিদায়ের সময় বেছে নিতে পারা এক ধরনের স্বস্তি।

নথিটি আগে আদালতে সিলমোহর অবস্থায় সংরক্ষিত ছিল। পরে তা উন্মুক্ত করা হয়। এটি এপস্টিনের সাবেক সেলমেট নিকোলাস তার্তালিয়োনের সঙ্গে সম্পর্কিত একটি ফৌজদারি মামলার অংশ হিসেবে সংরক্ষিত ছিল। তার্তালিয়োনের বিরুদ্ধে একাধিক হত্যার অভিযোগে মামলা চলছিল।

তর্তালিয়োন দাবি করেন, ২০১৯ সালের জুলাইয়ে আত্মহত্যার চেষ্টার পর তিনি কারাগারে একটি বইয়ের ভেতর ওই নোটটি খুঁজে পান। এর এক মাস পর, ২০১৯ সালের আগস্টে কারাগারেই এপস্টিনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তবে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি যে নোটটি সত্যিই এপস্টিন লিখেছিলেন কি না। আন্তর্জাতিক সংবাদমাধ্যমও নোটটির সত্যতা যাচাই করতে পারেনি।

নথির কপিতে আরও কিছু বাক্য রয়েছে, যেখানে হতাশা ও ব্যঙ্গাত্মক মন্তব্য দেখা যায়। সেখানে লেখা আছে, মাসের পর মাস তদন্ত চললেও কিছুই পাওয়া যায়নি। আরেক জায়গায় নিজের মৃত্যুচিন্তা নিয়ে মন্তব্য করা হয়েছে।

মাত্র সাত লাইনের এই নোটটির অর্থ ও সত্যতা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে তারা আগে জানিয়েছিল, এপস্টিন সংক্রান্ত বিপুল সংখ্যক নথি পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে।

নোটটির সঙ্গে আরও একটি পুরোনো চিঠি যুক্ত ছিল, যা নিকোলাস তার্তালিয়োনের সাবেক আইনজীবী আদালতে জমা দেন। ওই নথিটিকে আদালতের সংরক্ষিত মূল দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970