যুক্তরাষ্ট্রে নিহত লিমন-বৃষ্টিকে মরোনত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৮:৪২ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরনোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ হয়ে সম্মাননা গ্রহণ করেন।