জামিন পেলেন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি রিভা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন উচ্চ আদালত।

সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত উচ্চ আদালতের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে একটি রুল জারি করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন উপ-মহা আইন কর্মকর্তা বদিউজ্জামান তফাদার।

রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রিভাকে আটক করে গোয়েন্দা পুলিশ। এর আগে জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় তিনি ক্যাম্পাস ত্যাগ করে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তাকে জনসম্মুখে দেখা যায়নি। পরে ১৬ ডিসেম্বর রাতে তাকে আটক করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970