প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করলেন আইজিপি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:২২ এএম

ছবি: সংগৃহীত

জাতীয় দৈনিক প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে তিনি রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর কার্যালয়ে যান।

পরিদর্শনকালে আইজিপি ক্ষতিগ্রস্ত ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন। তবে এ সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

প্রসঙ্গত, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও রাজনৈতিক আন্দোলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন।

ইনকিলাব মঞ্চ সূত্র জানায়, শহীদ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে বিকেল ৩টা ৫০ মিনিটে মরদেহটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, যা সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা।

এর আগে শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের ঐতিহাসিক দ্য আঙ্গুলিয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দেশে পৌঁছানোর পর আগামীকাল শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970