২৭ এপ্রিল যশোর যাবেন প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪৬ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোরে সফর করবেন। এই তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খানের ভাষ্য অনুযায়ী, খুলনা বিভাগের বিএনপি সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তার শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছেন। ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল নিয়ে খালের খনন কাজ শুরু করেছিলেন। পরে এটি ‘উলাসী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিতি লাভ করে।
এ ছাড়া, এই সফরে প্রধানমন্ত্রী আরও কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করতে পারেন।