জেলেদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:১৬ পিএম

ছবি: সংগৃহীত

মৎস্য আহরণকারী জেলে, মৎস্যখামারি এবং সংশ্লিষ্ট কৃষকরা এবার কৃষক কার্ডের আওতায় আসবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এই কার্ডের মাধ্যমে তারা সহজ শর্তে ঋণ সুবিধাও পাবেন।

বুধবার (৬ মে) দুপুরে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মৎস্য উন্নয়ন করপোরেশনের পোনা অবমুক্তকরণ এবং জেলেদের ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদে মাছ আহরণকারী জেলেদের কৃষক কার্ডের আওতায় আনা হবে। পাশাপাশি সহজ শর্তে ঋণ সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে। এতে জেলেদের আর্থিক নিরাপত্তা বাড়বে এবং তারা বিকল্প আয়ের সুযোগও পাবেন।

তিনি আরও জানান, কৃষক কার্ডের মাধ্যমে প্রায় ১০ ধরনের সুবিধা পাওয়া যাবে। মাছের প্রজনন বৃদ্ধি এবং কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত খনন কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কাপ্তাই হ্রদ দেশের ঐতিহ্যের অংশ। এটি রক্ষা করা এবং দূষণমুক্ত রাখা সবার দায়িত্ব। এজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970