ঢাকা-৬: ৩ কেন্দ্রে এগিয়ে ধানের শীষ প্রার্থী ইশরাক হোসেন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের তিনটি কেন্দ্রে প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন। কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের তিনটি ভোটকেন্দ্র (৩৩, ৩৪ ও ৩৫ নম্বর) সমন্বিত ফলাফলে ইশরাক হোসেন ২ হাজার ৮০০ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মান্নান পেয়েছেন ১ হাজার ৯৩৬ ভোট।
৩৩ নম্বর কেন্দ্র: ১ হাজার ৪৮১ ভোটের মধ্যে ধানের শীষ পেয়েছে ৮১২ ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে ৬১৬ ভোট। ‘হ্যাঁ’ ভোট ১ হাজার ৩৩ এবং ‘না’ ভোট ৪১৫।
৩৪ নম্বর কেন্দ্র: ১ হাজার ৮৮৮ ভোটের মধ্যে ইশরাক পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট, মান্নান পেয়েছেন ৭২৫ ভোট। ‘হ্যাঁ’ ভোট ১ হাজার ৫১৫ এবং ‘না’ ভোট ৩১৫।
৩৫ নম্বর কেন্দ্র: ধানের শীষ পেয়েছে ৯০১ ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে ৫৯৫ ভোট। ‘হ্যাঁ’ ভোট ১ হাজার ৬১ এবং ‘না’ ভোট ৪৩১।
প্রাথমিক এই ফলাফলে দেখা যাচ্ছে, ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে এগিয়ে রয়েছেন। আসনের চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচনের অবশিষ্ট কেন্দ্রগুলোর ভোট গণনার অপেক্ষা করতে হবে।