জামায়াতে আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৬:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান) কে দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার এ নিয়োগ দেওয়া হয়।

সোমবার (২ মার্চ) দিবাগত রাতে ব্যারিস্টার আরমানের মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে জানানো হয়, নবনিযুক্ত উপদেষ্টা দলের আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্র সংশ্লিষ্ট বিষয়গুলোতে দায়িত্ব পালন করবেন।

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর দলীয় আমিরের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় ব্যারিস্টার আরমান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তার এই নিয়োগে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যারিস্টার আরমানের এই নিয়োগ জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক ও কূটনৈতিক কার্যক্রম আরও জোরদার করতে সহায়ক ভূমিকা রাখবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970