বিএনপি আজকে ক্ষমতায় আছে, কালকে নাও থাকতে পারে: সারজিস আলম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:১৩ পিএম

ছবি: সংগৃহীত

প্রশাসনের কর্মকর্তাদের দলীয় প্রভাবমুক্ত থেকে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তিনি বলেন, রাজনৈতিক ক্ষমতা স্থায়ী নয়, তাই কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব না করার বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

শনিবার (২৫ জুলাই) নিজের ফেসবুক পোস্টে দেওয়া এক বক্তব্যে সারজিস আলম বলেন, একসময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। একইভাবে বর্তমানে বিএনপি ক্ষমতায় থাকলেও ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হতে পারে।

তিনি আরও বলেন, প্রশাসন যদি আবারও কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করে এবং ক্ষমতার কাছে পেশাদারিত্ব বিসর্জন দেয়, তাহলে এমন সময় আসতে পারে যখন সমাজে সম্মান নিয়ে চলাফেরা করা কঠিন হয়ে পড়বে। এমনকি প্রশাসনের কর্মকর্তাদের সন্তানরাও নিজেদের পরিচয় দিতে সংকোচবোধ করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, দলীয় প্রভাবের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করাই রাষ্ট্রীয় কর্মকর্তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970