৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেন গিয়াস উদ্দিন তাহেরি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১১:১৪ পিএম

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা গিয়াস উদ্দিন তাহেরি।

রোববার বিকেলে চাঁদপুর সদরের খলিশাডুলী কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় এক মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

তাহেরি বলেন, ধর্মের অপব্যাখ্যা, ধর্মান্ধতা ও ধর্মদ্রোহিতার বিরুদ্ধে এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্রের অবসান ঘটাতে সুন্নি জোটের ঐক্য প্রয়োজন। সুন্নি জোট ঐক্যবদ্ধ থাকলে দেশে শান্তি-সম্প্রীতি বজায় থাকবে।

তিনি আরও বলেন, “এই দেশ পীর-আউলিয়ার দেশ। পীর ও সুফিদের মাধ্যমেই ইসলাম এ উপমহাদেশে এসেছে। আমরা কোরআন–সুন্নাহর শাসন প্রতিষ্ঠায় কাজ করছি। শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানাই, সুন্নি জোটের ‘মোমবাতি মার্কা’কে বিজয়ী করুন। সুন্নিরা কখনো কারও ওপর জুলুম করে না, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না।”

তরিকতপন্থী সুন্নি মুসলমানদের উদ্দেশ্যে তিনি বলেন, “সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমান এক হলে সরকার আমরা গঠন করব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার সুপার মাওলানা হান্নান, চাঁদপুর সদর-৩ আসনে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী এ এইচ এম আহসানুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970