সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:৩৭ এএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় কিশোরগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত বাচ্চু মিয়া (৩৫) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের রইস উদ্দিনের ছেলে।

রোববার (৮ মার্চ) ইফতারের কিছুক্ষণ আগে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বাচ্চু মিয়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে একজন মানসিকভাবে প্রতিবন্ধী। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

মক্কা প্রবাসী ইমরান হুসাইন জানান, যে এলাকায় হামলার ঘটনা ঘটেছে সেখানে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970