হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম

ছবি: সংগৃহীত

হজযাত্রায় যেকোনো ধরনের নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে হজযাত্রীদের বিশেষ অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার হজ অনুবিভাগ থেকে পাঠানো এক সতর্কবার্তায় বলা হয়, হজ এজেন্সি বা কোনো ব্যক্তির প্ররোচনায় নিষিদ্ধ দ্রব্য বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার এবং পচনশীল দ্রব্য বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ২০২৬ সালের হজ প্যাকেজ ও নির্দেশিকাতেও এ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, আগের বছরগুলোতে সতর্ক করার পরও অনেক হজযাত্রীর লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে, যা দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। তিনি সবাইকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি সতর্ক করে বলেন, সৌদি আরবে কোনো হজযাত্রীর কাছে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে সেখানে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হয়। এতে সংশ্লিষ্ট ব্যক্তির হজ পালন অনিশ্চিত হয়ে যেতে পারে, এমনকি হজের সুযোগও হারাতে পারেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970