জামালপুর প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মো. ইব্রাহিম খান (টিটু), জামালপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৯:০২ পিএম
জামালপুর প্রেসক্লাবের আয়োজনে আলেম-উলামা, সুবিধাবঞ্চিত শিশু, এতিম ও সুধীজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) জামালপুর সদরস্থ সরকারি শিশু পরিবার মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং সভাপতিত্ব করেন সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান সাদা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ্ ওয়ারেজ আলী মামুন, সংসদ সদস্য (জামালপুর সদর-৫), সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক জেলা বিএনপি জামালপুর।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুবিধাবঞ্চিত শিশু পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।