হবিগঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পুকুরে পড়ল পিকআপ, নিহত ৪

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৭:১০ পিএম

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আঞ্জুরা এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানিয়েছেন, একটি পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে পিকআপে থাকা চারজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970