পদ্মায় বাসডুবি: এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:৩৯ এএম

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ২২ জনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করা হয়। একই সঙ্গে সকালে আবারও উদ্ধার কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় কয়েকজন যাত্রী প্রাণে বাঁচলেও বাকিরা নদীতে তলিয়ে যান।

ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ, ফায়ার সার্ভিস, পুলিশ, উপকূলরক্ষী বাহিনী ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে সরেজমিনে তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970