পায়ুপথে পাওয়া গেলো ২৪ প্যাকেট ইয়াবা, মাদক কারবারি গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:৩০ এএম

ছবি: সংগৃহীত

কুমিল্লায় অভিনব কায়দায় মাদক পাচারের সময় আব্দুল হাকিম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। তার পায়ুপথে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আব্দুল হাকিম কক্সবাজারের টেকনাফ উপজেলার দেলার ২৪ নম্বর ক্যাম্পের মৃত আলী আকবরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে আলেখারচর এলাকায় মহাসড়কের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আব্দুল হাকিম। এ সময় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার পেটের ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা লুকানো রয়েছে।

এরপর তাকে টয়লেটে নেওয়া হলে তিনি নিজেই পায়ুপথ দিয়ে একে একে স্কচটেপে মোড়ানো ২৪টি প্যাকেট বের করেন। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ১ হাজার ২০০ ইয়াবা ছিল।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, আব্দুল হাকিম টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে এভাবে শরীরের ভেতরে বহন করে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। কুমিল্লায় নেমে অন্য একটি বাসে ওঠার অপেক্ষায় ছিলেন তিনি।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970