দ্বিতীয় বিয়ের পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন স্বামী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লা সদর উপজেলায় দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় এক মর্মস্পর্শী ঘটনার সৃষ্টি হয়েছে। বর বেশে যাত্রার পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রিয়াদ নামের এক ব্যক্তি।

শনিবার উপজেলার বালুতুপা এলাকায় এ ঘটনা ঘটে। দ্বিতীয় বিয়ের জন্য বাড়ি থেকে রওনা দেওয়ার পথে একটি কবরস্থানের সামনে এসে তিনি গাড়ি থামান। পরে নিজের একমাত্র কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে তিনি প্রথম স্ত্রীর কবরের পাশে যান এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদের প্রথম স্ত্রী ২০২৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন একা জীবন কাটানোর পর পারিবারিক সিদ্ধান্তে তিনি দ্বিতীয় বিয়েতে সম্মতি দেন।

কবর জিয়ারতের সময় আবেগে তিনি ভেঙে পড়েন এবং অঝোরে কাঁদতে থাকেন। পরে গাড়িতে ফিরে যাওয়ার পরও তাকে কান্নায় ভাসতে দেখা যায়। এই ঘটনার একটি চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, নতুন জীবনের পথে যাত্রার আগে এমন আবেগঘন দৃশ্য এলাকাবাসীকে নাড়া দিয়েছে। অনেকেই এটিকে গভীর ভালোবাসা ও স্মৃতির প্রতি সম্মান হিসেবে দেখছেন।

রিয়াদ জানান, ২০১৭ সালের ১৮ জুলাই তাদের বিয়ে হয়। প্রায় ছয় বছরের সংসারে তার স্ত্রীই ছিলেন জীবনের সবচেয়ে বড় ভরসা। ২০২৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি সবার কাছে তার স্ত্রীর জন্য দোয়া কামনা করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970