‘অন্যত্র বিয়ে ঠিক হওয়ায়’ ভাতিজার বিশেষ অঙ্গ কেটে পালালেন চাচি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:১৪ পিএম

ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের মার্যাদপাড়া গ্রামে এক যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত নারী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

বুধবার (২২ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত জুয়েল (২৪) প্রথমে চাটখিল সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, জুয়েলের চাচা মনির হোসেন প্রায় দেড় বছর আগে মারা যান। দীর্ঘ আট বছর ওমানে থাকার পর এক মাস আগে দেশে ফেরেন জুয়েল। এলাকাবাসীর দাবি, জুয়েলের সঙ্গে তার চাচির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং বিয়ের আশ্বাসকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে জুয়েলের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে—এমন খবর জানতে পেরে ওই নারী ক্ষুব্ধ হন বলে স্থানীয়দের ধারণা।

অভিযোগ অনুযায়ী, বুধবার রাত প্রায় ২টার দিকে কৌশলে জুয়েলকে নিজের ঘরে ডেকে নিয়ে কাঁচি দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন অভিযুক্ত চাচি।

জুয়েলের বাবা কামাল হোসেন জানান, গভীর রাতে ছেলের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

তবে চিকিৎসাধীন জুয়েল স্থানীয়দের দাবি অস্বীকার করে বলেন, অভিযুক্ত নারীর সঙ্গে তার কোনো অবৈধ সম্পর্ক ছিল না। তার ভাষ্য, রাতে প্রকৃতির ডাকে বাইরে গেলে চাচি জোর করে তাকে ঘরে নিয়ে যান এবং বিয়ের প্রস্তাব দেন। তিনি রাজি না হলে তাকে পানি পান করানো হয়। এরপর কিছু বুঝে ওঠার আগেই কাঁচি দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর থেকেই অভিযুক্ত নারী আত্মগোপনে রয়েছেন। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোন্নাফ বৃহস্পতিবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর এক স্বজন থানায় এসে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970