ভাড়াটিয়া কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বাড়িওয়ালাসহ দুজন কারাগারে
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৭:৪২ পিএম
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভাড়াটিয়া এক কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর বাড়িওয়ালা আলেফ ও ওই কলেজছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাড়িওয়ালার বর্তমান স্ত্রী ও আগের পক্ষের মেয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।
রোববার (২ আগস্ট) সকালে উপজেলা সদরের ঘোষপাড়া বয়লারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আলেফ (৪৫) উপজেলার চকগোবিন্দ গ্রামের মৃত উমর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে আলেফের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া নেন নওগাঁ সদরের একটি কলেজে অধ্যয়নরত ওই কলেজছাত্রী। পরদিন সকালে আলেফের বর্তমান স্ত্রী ও তার আগের পক্ষের মেয়ে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নেওয়া হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।